ছোট ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া
উত্তরদক্ষিণ। শনিবার (১০ মে), ২০২৫, আপডেট ২২:১০
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শনিবার (১০ মে) রাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। শামীম ইস্কান্দারের বাসাও গুলশানে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
ইউডি/এবি

