বজ্রপাতে বছরে ৩০০ প্রাণহানি, সবচেয়ে বেশি বজ্রপাত ৫ জেলায়

বজ্রপাতে বছরে ৩০০ প্রাণহানি, সবচেয়ে বেশি বজ্রপাত ৫ জেলায়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৩ মে), ২০২৫, আপডেট ২৩:২০

বাংলাদেশে বজ্রপাতে বছরে গড়ে প্রাণ হারান ৩০০ জন এবং সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা সুনামগঞ্জসহ সিলেটের চার জেলা ও নেত্রকোণা; এই তথ্য এসেছে এক আলোচনা সভায়।

বজ্রপাত বিষয়ক অগ্রিম সতর্কতা কার্যক্রমের প্রচার প্রান্তিক পর্যায়ে বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১৩ মে) বিকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে যৌথ এই আলোচনা সভা আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে বেসরকারি প্রতিষ্ঠান ‘রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম’-রাইমস এর সহায়তায় বজ্রপাত বিষয়ক অগ্রিম সতর্কতা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাইমস এর আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানি।

তিনি বলেন, “সাধারণত কিউমুলোনিম্বাস নামে এক ধরণের বিশেষ মেঘের মধ্যকার অপেক্ষাকৃত ছোট জলের কণা এবং অপেক্ষাকৃত বড় জলের কণার সংঘর্ষের ফলে বজ্রপাত সংঘটিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যানুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে গড়ে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। বাংলাদেশের সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের অন্য জেলাগুলি সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ।”

রাব্বানি বলেন, “বাংলাদেশের উত্তর-পূর্ব জেলাগুলিতে এপ্রিল ও মে মাস সবচেয়ে বেশি বজ্রপাত সংঘটিত হয় এবং এর কারণে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে কৃষক। আর এই ঘটনাগুলি সবচেয়ে বেশি ঘটে সকালে বা সন্ধ্যায় যখন কৃষক মাঠে যায়, কাজ করে বা কাজ শেষে বাড়িতে আসে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading