জবি শিক্ষার্থীদের কথা সরকার শুনবে: মাহফুজ আলম

জবি শিক্ষার্থীদের কথা সরকার শুনবে: মাহফুজ আলম

উত্তরদক্ষিণ। বুধবার (১৪ মে), ২০২৫, আপডেট ২৩:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের কথা এই সরকার শুনবে। এই সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবগত হয়েছেন। এর সমাধানের জন্য বারবার বসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১৪ মে) রাত ১০টায় কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রতিনিধি দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে তারা যৌক্তিক দাবির বিষয়ে অবগত করার জন্য বসতে চেয়েছেন। এটা করার সুযোগ তারা পাবেন। এছাড়া জবি ভিসি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বসবেন। এটা এক দুই দিনের বিষয় না। আমাদের বারবার বসে এর সমাধান খুঁজতে হবে।’

তিনি আরও বলেন, ‘রিলেভেন্ট মিনিস্ট্রিও অবগত। আশা করি, তাদের সমস্যা দূরীভূত হবে; বিশেষ করে বাজেটের বিষয়ে। আরও কিভাবে সমস্যা সমাধান করা যায়, তা আমরা দেখব।’

এদিকে উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীরা চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন। এই শিক্ষার্থীরা এই মুহূর্তে আলোচনায় বসেছেন আন্দোলনের ব্যাপারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading