ইন্ডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ আজ

ইন্ডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, আপডেট ০৮:০০

ইন্ডিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আজ বৃহস্পতিবার (১৫ মে) দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন।

বুধবার (১৪ মে) দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ইন্ডিয়ার নয়াদিল্লিতে যান। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশের বৈদেশিক নীতির জন্য গুরুত্বপূর্ণ মিশনের একটি দিল্লি। গত বছরের নভেম্বরে পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর জন্য ভারত সরকারে কাছে এগ্রিমো পাঠায় বাংলাদেশ সরকার। তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে ছিলেন। ছিলেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্রসচিব হয়েছেন রিয়াজ। পরে চলতি বছরের ফেব্রুয়ারি‌ মাসে বাংলা‌দে‌শি দূ‌তের এগ্রিমো গ্রহণ ক‌রে‌ছে ইন্ডিয়া।

এর আগে রাষ্ট্রদূত রিয়াজ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রিয়াজ দিল্লির বাংলাদেশ হাকমিশনে কাজ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি, দক্ষিণ ও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে কাজ করেছেন।

রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading