ব্রাজিল ফুটবল প্রেসিডেন্টকে বরখাস্ত করল আদালত

ব্রাজিল ফুটবল প্রেসিডেন্টকে বরখাস্ত করল আদালত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ মে, ২০২৫, আপডেট ১২:

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে সরিয়ে দিয়েছে রিও ডি জেনেইরোর একটি আদালত। অপসারণ করা হয়েছে বোর্ড সদস্যদেরও। অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফার্নান্দো সারনিকে দায়িত্ব পালন করতে বলেছেন আদালত।

এডনালদো রদ্রিগেজকে অপসারণে ভূমিকা রেখেছেন ফার্নান্দো সারনি। সারনিকে আদালত যত দ্রুত সম্ভব নির্বাচন করতে বলেছে। সারনি এর আগে সিবিএফের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

২০২২ সালে এডনালদোর বিরুদ্ধে নির্বাচনের অনিয়মের অভিযোগ ওঠে। তবে বিচারপতি গিলমার মেন্ডেজ সেগুলো খারিজ করে দেন। তখন তিনি অভিযোগকারী ফার্নান্দো সারনি ও সংসদ সদস্য ড্যানিয়েলা কার্নেইরোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, সঙ্গে আরও কিছু আইনি কারণে আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান।

তবে এবার দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত রদ্রিগেজকে সরিয়ে দিল। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাকে সরানো হয়েছিল, কিন্তু গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর তিনি ফের দায়িত্বে ফিরেছিলেন।

আদালতের বিচারক গ্যাব্রিয়েল তার রায়ে বলেন, যেই চুক্তির মাধ্যমে রদ্রিগেজ আবার দায়িত্বে ফিরেছিলেন, সেটি বৈধ নয়, কারণ তাতে স্বাক্ষরের ত্রুটি রয়েছে। এই প্রেক্ষাপটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল ফুটবলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

এই রায় এমন সময় এসেছে যখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ দেয়া হয়েছে। তবে ফুটবল প্রশাসনে এই নাটকীয় পালাবদলে অনিশ্চয়তায় পড়েছে দেশটির ফুটবল ভবিষ্যৎ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading