দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত

দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ মে, ২০২৫, আপডেট ১৩:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তে একমত, দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত।

রবিবার (১৮ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য এমন কথা বলেন তিনি। সংস্কার বিষয়ে তৃতীয় বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত।

ডা. তাহেরের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলে ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

বৈঠকের শুরুতে কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ বক্তব্য রাখেন। এসময় অন্য সদস্যরা উপস্থিত আছেন।

ডা. তাহের বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতে সকলের কল্যাণে যা প্রয়োজন সে বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্তে একমত হতে চায় আমরা। দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তে একমত, দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কারও চাই আমরা।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, বিগত প্রহসনের নামের নির্বাচন থেকে বেরিয়ে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আগামীর প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতির আহবান প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সূচনা বক্তব্যে ড. আলী রিয়াজ বলেন, রাজনৈতিক আলোচনায় নীতি নির্ধারকদের ঐকমত্য কমিশন চায় দ্রুত জাতীয় সনদ তৈরি করতে। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এটা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর দায়িত্ব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading