স্থলবাণিজ্যে নতুন নিষেধাজ্ঞায় ইন্ডিয়ার ব্যবসায়ীদেরই ‘ক্ষতি’ হবে: বাণিজ্য উপদেষ্টা

স্থলবাণিজ্যে নতুন নিষেধাজ্ঞায় ইন্ডিয়ার ব্যবসায়ীদেরই ‘ক্ষতি’ হবে: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার (১৮ মে) ২০২৫, আপডেট ২২:০০

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদপণ্যসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নতুন যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে ইন্ডিয়ার ব্যবসায়ীরা ‘ক্ষতিগ্রস্ত’ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (১৮ মে) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্যে ইন্ডিয়ার দিকে পাল্লা ভারী থাকার কথা তুলে ধরে সাংবাদিকদের বলেন, এ বাস্তবতা তুলে ধরে বাংলাদেশ বিষয়টি নিয়ে ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করবে।

“আমরা নিশ্চয় এই অবস্থানগুলোকে তুলে ধরবো এবং সমস্যাগুলোর সমাধান করতে পারবো।”

শেখ বশিরউদ্দীন বলেন, “ইন্ডিয়ান ব্যবসায়ীরা এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে। ভৌগলিকভাবে সংযুক্ত দুটি দেশ আমরা। এটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত সিদ্ধান্ত আনতে পারবো। আমাদের আরও কিছু বন্দর এখনও খোলা আছে।”

শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদপণ্যসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিয়া, যা বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য রপ্তানিতে বড় ধরনের জটিলতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) নিষেধাজ্ঞার আদেশ বলেছে, কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো ধরনের পোশাক পণ্য ইন্ডিয়ায় ঢুকতে পারবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading