অস্ত্র মজুত কমায় প্রস্তুতি বাড়াচ্ছে আমেরিকা

অস্ত্র মজুত কমায় প্রস্তুতি বাড়াচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৮:২০

অস্ত্র মজুত কমায় প্রস্তুতি বাড়াচ্ছে আমেরিকা
যুদ্ধ ও আন্তর্জাতিক সংঘাতের কারণে আমেরিকার অস্ত্র মজুত কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আমেরিকার বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেবেন। এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরা।

আমেরিকার প্রশাসন জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে আমেরিকা নিজেও ব্যাপক পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে। এতে করে দেশটির প্রতিরক্ষা মজুত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে মার্চ মাসেও হোয়াইট হাউসে একটি অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেস সিস্টেমস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান, আরটিএক্স কর্প, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস এবং এলথ্রি হ্যারিস টেকনোলজিসসহ শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলোর প্রধানরা অংশ নেন। ওই বৈঠকে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়াতে ঠিকাদারদের ওপর চাপ দিচ্ছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্রের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আমেরিকা ও তার মিত্র দেশগুলোকে অতিরিক্ত অস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।

এ পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নতুন সরবরাহ চুক্তি দ্রুত বাস্তবায়ন করাই এখন আমেরিকার প্রতিরক্ষা নীতির অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading