রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

উত্তরদক্ষিণ। রবিবার (১৮ মে) ২০২৫, আপডেট ২৩:২৫

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুতেই এগিয়ে যায় ইন্ডিয়া। এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার ধার আরও বাড়ায় ছোটনের শিষ্যরা। গোলও পেয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। তারপর টাইব্রেকারে খেলা গড়ালে সেখানেই হেরে যায় বাংলাদেশ।

ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার (১৮ মে) স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। খেলার শুরুতেই লিড নেয় ইন্ডিয়া। তবে তাতে ভীত না হয়ে স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করতে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।

সাফের বয়সভিত্তিক খেলায় নকআউটে অতিরিক্ত সময় সাধারণত থাকে না। যার ফলে খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। আর সেখানেই বড় ভুল করে বসেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল। শট করতে গিয়ে বল মারেন ক্রসবারের ‍উপর দিয়ে। আর তাতেই টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading