জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ মে, ২০২৫, আপডেট ১১:৪০

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি।

শনিবার (২৪ মে) সকালে নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এসময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো হবে না। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে যুবশক্তি।

অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি।

এসময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading