যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ মে, ২০২৫, আপডেট ১৫:০০

যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকায় শনিবার (২৪ মে) সকালে ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রিয়াল নামের এক যুবক সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ঘটনাস্থল থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর পুলিশ কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করা হয়।

নিহত রিয়াল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে। তিনি ছিলেন আহত মামুনের ভগ্নিপতি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহ যাচ্ছিলেন। ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিয়ালের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে প্রথমে ফজলুল হকের মৃত্যু হয়। পরে রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading