বিএনপি নেতা সাধন হত্যায় জামায়াতের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

বিএনপি নেতা সাধন হত্যায় জামায়াতের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১৩:৪০

রাজধানীতে বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ মে) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গতরাত ১২টার দিকে ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমরা আশা করি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading