ঢাবিতে ভর্তি: বিশেষ সুবিধা পাবে জুলাই শহীদ ও আহতদের পরিবার

ঢাবিতে ভর্তি: বিশেষ সুবিধা পাবে জুলাই শহীদ ও আহতদের পরিবার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১৪:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়া হবে।

সোমবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সদস্য হিসেবে শহীদ ও আহতদের স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading