ব্রাজিল ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট সামির
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১৬:১০
জাতীয় দলের দায়িত্ব নিয়ে কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে অবস্থান করছেন। নতুন কোচ হিসেবে শিগগির তাকে পরিচয় দিবে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তার আগে চলমান একটি জটিলতা কমিয়ে আনল বোর্ড।
সপ্তাহ দুই আগেও সিবিএফ প্রেসিডেন্ট ছিলেন এদনালদো রদ্রিগেজ। তিন বছর আগের এক দুর্নীতির অভিযোগে রিও ডি জেনেইরোর একটি আদালত গত ১৬ মে তাকে অব্যাহতি দিয়েছেন, ২০২৩ সালেও আদালত রদ্রিগেজকে একবার বোর্ড প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। অপসারিত হয়েছেন বোর্ড সদস্যরাও। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফার্নান্দো সারনিকে দায়িত্ব পালন করতে বলেন আদালত।
আনচেলত্তির পরিচয়পর্বের আগে স্থায়ী প্রেসিডেন্ট পেয়ে গেল সিবিএফ। নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সামির জাউদ। রোরাইমা রাজ্য ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। সিবিএফ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফের নির্বাচনে সামিরই ছিলেন একমাত্র পাত্রী। নির্বাচনে ১৪৩ ভোটের মধ্যে সম্ভাব্য ১০১টি ভোটই পান তিনি। নির্বাচিত হয়ে এক বিবৃতিতে ২৬তম প্রেসিডেন্ট জানিয়েছেন, আমরা সিবিএঢে একটি নতুন যুগের সূচনা করেছি। নতুনত্বকরণ ও খেলাধুলার পূর্ণ বিকাশই হবে আমাদের প্রশাসনের বৈশিষ্ট্য।’
সামিরের জন্ম রোরাইমার বোয়া ভিস্তায়। ৪১ বছর বয়সি এই প্রশাসক এক সময় ফুটবলও খেলেছেন, অ্যাতলেটিকো রোরাইমায় গোলরক্ষক হিসেবে ছিলেন তিনি। পরে পড়াশোনায় মনযোগী হয়ে হন ডাক্তার। জানাশোনা আছে ব্যবসায়ীক ক্ষেত্রেও।
ইউডি/এআর

