এনআইডির আঙুলের ছাপ জটিলতা কাটাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ

এনআইডির আঙুলের ছাপ জটিলতা কাটাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, আপডেট ১০:০০

যে সব নতুন ভোটারের আঙুলের ছাপ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে দ্রুত তাদের আঙুলের ছাপ নিয়ে সার্ভারে আপডেট করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি সংস্থাটির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের পাঠানো এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়

নির্দেশনায় বলা হয়েছে, যে সব ভোটারের এনআইডি’র স্ট্যাটস ইনকমপ্লিট অবস্থায় আছে, সেসব ভোটারের এনরোলমেন্টের সময় ফিংগারপ্রিন্ট গ্রহণ করা সম্ভব হয়নি। এ সকল এনআইডির বিষয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে এনআইডি অনুবিভাগে পত্র না দিয়ে তাদের ফিংগার প্রিন্ট-এর আপডেট নিতে হবে। এ সকল ভোটারের বায়ো-আপডেট অর্থাৎ ফিংগার প্রিন্ট-এর আপডেট নিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সেন্ট্রাল সার্ভারে আপলোড করে দিলেই ভোটারের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং এনআইডি’র কপি অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো ভোটারের ফিংগার প্রিন্ট ক্যাপচার করা সম্ভব না হয়, তাহলে এনআইডি পরিচালক বরাবর পত্র প্রেরণ করতে হবে। তবে অবশ্যই ফিংগার প্রিন্ট ক্যাপচার করা সম্ভব হচ্ছে না এবং কেন সম্ভব হচ্ছে না তা সুষ্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading