লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না: আসিফ মাহমুদ

লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না: আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, আপডেট ১২:৫৫

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই।’

তিনি আরও লেখেন, ‘জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।’

তিনি এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading