নেইমারকে দলে না নেওয়ার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

নেইমারকে দলে না নেওয়ার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, আপডেট ১৮:৫০

ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হয়ে প্রথমবার দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তার দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস ও সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।

ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর, রদ্রিগো আগেই তাকে দলে না রাখার জন্য অনুরোধ করেছিলেন। কারণ হিসেবে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট নন বলে উল্লেখ করেছেন।

নেইমার ইনজুরিতে ছিলেন। তবে ব্রাজিলের দল ঘোষণার দুই দিন আগে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন। ধারণা করা হয়েছিল- ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাও দলে ফিরবেন তিনি।

তবে নেইমারকে ছাড়াই কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন। নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় ইতালিয়ান কোচ ডন কার্লো বলেন, ‘নেইমার নিয়মিত ম্যাচ খেলার জন্য ব্রাজিলে ফিরেছে। সে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চায়। দল ঘোষণার আগে তার সঙ্গে কথা হয়েছে। তাকে কেন রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছে। সে এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।’

নেইমার গত মার্চে ব্রাজিলের ঘোষিত দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে ইনজুরি নিয়ে ছিটকে গিয়েছিলেন। নেইমার সর্বশেষ সেলেসাও জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছেন। দলের ২-০ ব্যবধানের জয়ে গোলও পেয়েছিলেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading