যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ইউনূস

উত্তরদক্ষিণ। বুধবার (২৮ মে) ২০২৫, আপডেট ২২:১০

বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতির কথাও আবারও বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সাক্ষাতে তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নিরবাচন অনুষ্ঠিত হবে।

দেশে হঠাৎ করেই তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

গত রোববার শেষ হওয়া সংলাপের পর সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রসে সচিব নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন।

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা নিয়ে বিএনপির দাবির বিষয়ে সেদিন তিনি বলেন, “উনি (প্রধান উপদেষ্টা) এক কথার মানুষ। আমি কালও (শনিবার) বলেছি, আজও বলছি– উনি এক কথার মানুষ। তিনি বারবার বলেছেন, ‘ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। জুলাইয়ের এক তারিখ পার হবে না’।”

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গেও বৈঠকের আলোচনাতেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ স্থান পায় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

‘নিক্কেই ফোরাম ফর এশিয়া’-তে অংশ নিতে এবং জাপানি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য স্থানীয় সময় দুপুর ২টার দিকে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে তারো আসো প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশকে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার পথে নিয়ে যেতে তার ভূমিকা প্রশংসনীয়। তিনি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য অবিলম্বে নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে- সংস্কার, ছাত্র-জনতার খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading