১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম পরিবর্তন

১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম পরিবর্তন

উত্তরদক্ষিণ। বুধবার (২৮ মে) ২০২৫, আপডেট ২২:৩০

বদলে গেলো দেশের ১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম। তবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ক্যাপ্টেন এম মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কিছু স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছিল জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়। আর কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৯৫টি স্টেডিয়ামে ও ক্রীড়া সংস্থার নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে।

বুধবার (২৮ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ও ক্যাপ্টেন এম মনুসর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম- এই তিন স্থাপনার নাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত যে স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই শেখ হাসিনা, তার পরিবার এবং তার দলের সদস্যদের নামে ছিল।

সারা দেশে শেখ রাসেলের নামে যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছিল, সেগুলোর নাম পরিবর্তন করে সেখানকার উপজেলার নামে রাখা হয়েছে। উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’।

রংপুরের শেখ কামাল সুইমিং পুলের নাম রাখা হয়েছে আবু সাইদের নামে। কক্সবাজারে শেখ কামালের ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading