জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ মে, ২০২৫, আপডেট ১৯:১৫
জাপানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার দুপুরে দেশটির হোক্কাইদো অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইদোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ২০ কিলোমিটার গভীরে।
তবে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: রয়টার্স
ইউডি/এআর

