শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শনিবার (৩১ মে) ২০২৫, আপডেট ২৩:৫০

র‌্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি বাংলাদেশ। কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠের খেলায় তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়নি আফঈদা-ঋতুপর্ণারা। প্রতিপক্ষের চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে পিটার বাটলারের শিষ্যরা। জর্ডানের আম্মানে শনিবার (৩১ মে) ইন্দোনেশিয়াকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় বাংলাদেশের মেয়েরা।

জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ (২) স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইন্দোনেশিয়া। তবে বাংলাদেশের মেয়রাও কম যান না, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় তারা দেননি। চোখে চোখ রেখে লড়াই করে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। আগামী মঙ্গলবার (৩ জুন) ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩তম, আর ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪তম। তবে প্রতিপক্ষ শক্তিশালি হলেও ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস ফুটে ওঠেছে পরিসংখ্যানেও।

পুরো ম্যাচে ইন্দোনেশিয়া গোলের জন্য শট নিয়েছে ৯টি, তার মধ্যে লক্ষ্যে ছিলো মাত্র ৪টি। বিপরিতে বাংলাদেশ শট নিয়েছে ১৫টি, যার মধ্যে লক্ষ্যে ছিলো ৭টি। তবুও গোলের দেখা পায়নি কোনো দল।

বাংলাদেশের পোস্টের বিশ্বস্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন দুবারের উইমেন্স সাফ জয়ী গোলরক্ষক রুপনা চাকমা। ৮০তম মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনোমতে আটকে দেন তিনি। একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চাকমা শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার।

৮৭তম মিনিটে ঋতুপর্নার ফ্রি কিক অল্পের জন্য বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন রুপনা। সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও পোস্টে লেগে তা প্রতিহত হয়। তার একটু পরেই বল জালে জড়ায় ইন্দোনেশিয়ার এক খেলোয়াড়। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading