মব জাস্টিস সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

মব জাস্টিস সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

উত্তরদক্ষিণ। রবিবার (১ জুন) ২০২৫, আপডেট ২২:১৫

মব জাস্টিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রবিবার (১ জুন) বিকেলে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার এ নাটকগুলো দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে। মব জাস্টিজের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন?

আইনশৃঙ্খলা ঠিক করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন, আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।

আলোচনা সভা শেষে দোয়াসহ খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান।

জেলা শিশু একাডেমি মিলানায়তনে জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading