কক্সবাজারে টানা বর্ষণে তলিয়ে গেছে বাড়িঘর, পাহাড় ধসের শঙ্কা

কক্সবাজারে টানা বর্ষণে তলিয়ে গেছে বাড়িঘর, পাহাড় ধসের শঙ্কা

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ জুন, ২০২৫, আপডেট ২০:০০

টানা বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অধিকাংশ চিংড়ি ঘের, লবণের মাঠ, গ্রাম ও বাড়িঘর প্লাবিত হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের পর চারদিনের বৃষ্টিতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন গ্রাম, বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকায় থাকা বাড়িঘর ধসে ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

উখিয়ার পালংখালী, রত্নাপালং, রাজাপালং, জালিয়াপালং, রোহিঙ্গা ক্যাম্প এবং হলদিয়াপালং ইউনিয়ন ও টেকনাফের শাহপরীর দ্বীপ, হোয়াইক্যং ও হ্নীলার অধিকাংশ গ্রামে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার গৃহবন্দি অবস্থায় রয়েছে।

হোয়াইক্যংয়ের বাসিন্দা আবু তাহের বলেন, বৃষ্টির কারণে নাফ নদীর পানির উচ্চতা বেড়ে চিংড়ি ঘের ভেঙে পড়ছে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ভারী বৃষ্টিতে প্লাবিত কিছু কিছু গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে। যেসব স্থানে ত্রাণ পৌঁছানোর দরকার তা দেওয়া হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারও কাজ করছেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading