ঈদের আগে শেষ কর্মদিবস আজ বুধবার, কাল থেকে শুরু ১০ দিনের ছুটি

ঈদের আগে শেষ কর্মদিবস আজ বুধবার, কাল থেকে শুরু ১০ দিনের ছুটি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ জুন, ২০২৫, আপডেট ১৬:৪০


ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার (৪ জুন)। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি।

শেষ কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সরকারি দপ্তরগুলো স্বাভাবিক। অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। উপস্থিতি স্বাভাবিক রয়েছে।

আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে ইতোমধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন।

যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দূর-দূরান্তে ঈদ উদযাপন করবেন তাদের কেউ কেউ বুধবার অফিস করেই কর্মস্থল ত্যাগ করবেন বলে জানা গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading