বাংলাদেশের জনগণ ও রাজনৈ‌তিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস

বাংলাদেশের জনগণ ও রাজনৈ‌তিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ জুন, ২০২৫, আপডেট ১৭:১০

নির্বাচন আগে না সংস্কার এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের ডিক্যাব টকে এমন মন্তব্য করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জা‌তিসংঘ কোনো ভূ‌মিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়‌টি রাজনৈ‌তিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈ‌তিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়।

এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে।

জাতীয় ঐক‍্যমত কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন, তাদের কাজ জটিল, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading