ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার হাতে উঠবে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’

ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার হাতে উঠবে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ জুন, ২০২৫, আপডেট ১৭:৪০

ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

বুধবার (৪ জুন) বিকেলে অধ্যাপক ইউনূসের ব্রিটেন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 
সচিব বলেন, ব্রিটেন আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসায়িক পার্টনার। রাজনৈতিকভাবেও দেশটি গুরুত্ব বহন করে। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোনো দেশে এটিই প্রথম সফর। তার যে ইতিবাচক ইমেজ আছে, সেটি আরো সমুজ্জ্বল করার জন্য এই সফরটি খুব গুরুত্বপূর্ণ। সফরে তিনি ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।
 
রাজনৈতিকভাবেও দেশটি বাংলাদেশের অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, ব্রিটেন। সম্পর্ক উন্নয়নে এই দেশ বড় ভূমিকা রাখে। সফরে তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে ড. ইউনূসের।
 
বাণিজ্য সম্ভাবনা বাড়াতে সফরে আলোচনা হবে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন বলেন, ব্রেক্সিটের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে। জিএসপি সুবিধা পাওয়ার জন্য এই সফর বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে।
  
বাণিজ্যে বিশেষ ছাড় রাখার সুবিধার কথা তুলে ধরা হবে। সেই সঙ্গে, শিক্ষা ও বিভিন্ন বিষয়েও সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করা হবে বলে জানান সচিব রুহুল আলম।
 
উল্লেখ্য আগামী ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading