জেনেভা ক্যাম্পে ফার্মেসি থেকে উদ্ধার চার বস্তা টাকা, অস্ত্রসহ গ্রেফতার ১০

জেনেভা ক্যাম্পে ফার্মেসি থেকে উদ্ধার চার বস্তা টাকা, অস্ত্রসহ গ্রেফতার ১০

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৫ জুন), ২০২৫, আপডেট ১৯:৩০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে একটি ফার্মেসি থেকে চারটি বস্তায় রাখা মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬-স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) ও মো. নয়ন (২৩)

সূত্র জানায়, তাদের কাছে গোপন তথ্য ছিল যে বিহারি ক্যাম্প এলাকায় বড় একটি মাদকের চালান আসতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই হুমায়ুন রোড সংলগ্ন বিহারি ক্যাম্পে অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনায় সেনাবাহিনী ও র‌্যাব-২ এর চারটি ইউনিট অংশ নেয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, অস্ত্র ও বিপুল অঙ্কের নগদ অর্থ উদ্ধার করা হয়, যা চারটি বস্তায় ভরা ছিল। মোট টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত টাকা ও অন্যান্য আলামত র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে যা পরবর্তীতে আদালতে উপস্থাপন করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাদের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading