ডা. জুবাইদা ও জাইমা রহমানের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই: বিএনপি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৫ জুন), ২০২৫, আপডেট ১৯:২০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনও ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনও মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক একাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।
রিজভী বলেন, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো, জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে, তারা সুদুরপ্রসারী কোনও চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।
ইউডি/এবি

