দেড় বছরের মধ্যে কোভিডে প্রথম মৃত্যু

দেড় বছরের মধ্যে কোভিডে প্রথম মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার (৬ জুন), ২০২৫, আপডেট ০৯:০০

কোভিড আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে দেড় বছরের মধ্যে কোভিডে মৃত্যুর প্রথম ঘটনা এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত এক দিনে ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। ২০২৩ সালে ৩৭ জন, ২০২২ সালে ১৩৬৮ জন রোগী মারা যান।

কোভিডে সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। আর মহামারীর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading