ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: আসিফ মাহমুদ

ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। সোমবার (৯ জুন), ২০২৫, আপডেট, ১২:৩০

ঈদুল আজহার দ্বিতীয় দিন কোরবানি করা পশুর বর্জ্য দ্রুত অপসারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

রবিবার (৮ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে।
  
আসিফ মাহমুদ বলেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর বর্জ্য নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেটি দ্বিতীয় দিনের কোরবানি করা পশুর বর্জ্য। তবে অনেকেই সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে।
  
প্রসঙ্গত, ঈদুল আজহার তৃতীয় দিনও পশু কোরবানি করা যায়। তাই অনেকেই আজও কোরবানি করবেন। আর তাই সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর পক্ষ থেকে ঈদের তৃতীয় দিনেও বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading