কাল থেকে তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টি

কাল থেকে তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টি

উত্তরদক্ষিণ। বুধবার (১১ জুন), ২০২৫, আপডেট, ২১:০০

দেশজুড়ে গত শনিবার (৭ জুন) থেকে বইছে তাপপ্রবাহ। মঙ্গলবার (১০ জুন) দেশে তাপপ্রবাহ ছিল ৪৯ জেলায়। আজ তাপপ্রবাহ বইছে ২৫ জেলায়। তবে, বৃহস্পতিবার (১২ জুন) থেকে এ তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টি।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, মঙ্গলবারের চেয়ে আজ গরম কমেছে কিছুটা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকালের চেয়ে আজ দেশে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। রাজশাহী বিভাগ ছাড়া মোটামুটি দেশের সব বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading