সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎

সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, আপডেট ১৬:০০

‎‎রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে আমরা মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠাবো। এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এ মিছিলের নেতৃত্ব দেয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading