প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল বলেছেন: ট্রাম্প

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল বলেছেন: ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, আপডেট ১৫:৫৫

বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট জি-৭ সামিটের সম্মেলনে গিয়ে সেই সম্মেলন শেষ হওয়ার আগেই তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ফিরে আসার সঙ্গে ইরান-ইসরায়েলের সংঘাতের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্মেলনের অবসরে জি৭ সামিটের অন্যতম সদস্যরাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাংবাদিকদের কাছে ট্রাম্পের প্রত্যাবর্তনের যে কারণ বর্ণনা করেছেন, তা ভুল বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রকাশ্যে বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত থামানো ও একটি যুদ্ধবিরতি সংক্রান্ত কাজের প্রয়োজনে আমি কানাডার জি-৭ সম্মেলন ফেলে ওয়াশিংটনে ফেরত এসেছি। এটা ভুল। তার (প্রেসিডেন্ট ম্যাক্রোঁ) কোনো ধারণাই নেই যে কী করণে আমি ওয়াশিংটনে ফিরে এসেছি। এই ফিরে আসার কারণ অবশ্যই কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি নয়।”

“বরং তার চেয়েও বেশি কিছু। অপেক্ষা করুন, জানতে পারবেন।”

সোমাবর কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেনও। তবে অল্প সময় সেখানে অবস্থান করার পরেই ওয়াশিংটনে ফিরে আসেন তিনি।

ট্রাম্প বিদায় নেওয়ার পর ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।”

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ম্যাক্রোঁর এই বক্তব্য প্রচারের পরেই ট্রুথ সোশ্যালে এই বার্তা পোস্ট করেন ট্রাম্প।

সূত্র: আলজাজিরা

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading