বিদেশি এজেন্টের মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধে সুখবর

বিদেশি এজেন্টের মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধে সুখবর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, আপডেট ২২:০০

দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারে বিল পরিশোধের নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই এই বিল পরিশোধ করতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধের ক্ষেত্রে বৈধ চুক্তিপত্র, ইনভয়েস, ট্যাক্স কর্তনের প্রমাণ, খরচের বিবরণী ও পাওনা পরিশোধের অঙ্গীকারনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে। বিলের পরিমাণ অতিরিক্ত হলে তা ফেরত আনার পদ্ধতি সম্পর্কেও সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। 

বিজ্ঞাপন সংস্থাগুলোর পাওনা পরিশোধের ক্ষেত্রে বিল অনুমোদনের আগে এজেন্টের আবেদন ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় সরাসরি দাখিল করতে হবে। বিল যাচাই-বাছাই করে সন্তোষজনক প্রমাণ পেলে এডি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় (ডলারে) অর্থ পরিশোধ করতে পারবে।

এছাড়া অর্থ পাচার ঠেকাতে ব্যাংকগুলোকে লেনদেনভিত্তিক নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং এর অনুলিপি প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে দাখিল করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading