ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে: এইচআরএনএ

ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে: এইচআরএনএ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ জুন) ২০২৫, আপডেট ২৩:১৫

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৪৫২ জন নিহত ও ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান (এইচআরএনএ)।

এইচআরএনএ’র বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক, ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য এবং আরও ১১৯ জন অজ্ঞাত পরিচয়ধারী। আহতদের মধ্যে রয়েছেন ১৮৮ জন বেসামরিক, ১২৩ জন সামরিক সদস্য এবং ৩৩৫ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মানবাধিকার সংগঠনের এই পরিসংখ্যান সরকারি হিসাবের চেয়ে বেশি। ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক বলা হয়েছিল। দেশটিতে সাংবাদিকদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় নিরপেক্ষভাবে তথ্য যাচাই করাও দুরূহ হয়ে পড়েছে।

এইচআরএনএ বলছে, শুক্রবার থেকে ইসরায়েল যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা দিনভিত্তিকভাবে হতাহতের তালিকা সংগ্রহ করছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading