হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, আপডেট ১৪:১৫

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার ১১ টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন।

এরআগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading