‘শিশুদের এ দেশের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই’

‘শিশুদের এ দেশের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, আপডেট ১৪:১০

‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’—এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, ‘শিশুশ্রম প্রতিরোধ দিবসের মূল উদ্দেশ্য শুধুমাত্র শিশুশ্রম রোধ করা নয়; বরং শিশুশ্রমে জড়িত শিশুদের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনা। এদের সঠিক তালিকা প্রস্তুত করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করা প্রয়োজন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিশুশ্রম বন্ধ করে শিশুদের শিক্ষা ব্যবস্থার আওতায় আনা। লেখাপড়ার সুযোগ পেলে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আমরা সবাই মিলে শিশুশ্রমের বিরুদ্ধে একত্রিত হই। শিশুদের এ দেশের যোগ্য ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি উপস্থাপন করেন শিশুশ্রম অধিদফতর চাঁদপুরের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading