ইরানে হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ জুন, ২০২৫, আপডেট ১৬:০০

তেহরানের প্রতি নতুন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি না এলে আমেরিকা ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দ্বিধা করবে না।

রবীবার (২২ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল সৃষ্টিকারী ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, ভবিষ্যতের আক্রমণ অনেক বড় হবে।’
  
ট্রাম্প আরও বলেন, ‘মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতটি ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন। এখন পর্যন্ত এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’
 
এর আগে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাথে হামলা চালাবে কিনা তা নিয়ে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেন ট্রাম্প। কিন্তু রবিবার সেই সময়সীমার অনেক আগেই ইরানে হামলা চালায় আমেরিকা। 
 
রবিবার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইসপাহানে হামলার কথা জানান ট্রাম্প।
 
গত ১৩ জুন ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলতে তেহরানে আক্রমণ চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। 
  
এদিকে, রয়টার্সের খবর অনুযায়ী, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। ট্রাম্প বলেন, তিনি ইরানে হামলা চালানোর জন্য নেতানিয়াহুর সাথে একটি দল হিসেবে কাজ করেছেন, যা সম্ভবত এর আগে কোনো দল করেনি। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading