জরুরি বৈঠক ডাকল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা

জরুরি বৈঠক ডাকল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ জুন, ২০২৫, আপডেট ১৫:৫০

ইরানে মার্কিন হামলার পর সোমবার (২৩ জুন) জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ।

ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান। খবর বিবিসি’র।
 
এদিকে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় আমেরিকার হামলার বিষয়ে তদন্ত হোক। 
  
একইসঙ্গে তারা আইএইএ-র কাছে আমেরিকার এই হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
 
এর আগে আইএইএ নিশ্চিত করেছে যে, আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading