সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
উত্তরদক্ষিণ। সোমবার (২৩ জুন), ২০২৫, আপডেট, ২০:৩০
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয় হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
মেহের নিউজ জানায়, আক্রমণের পর ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউডি/এবি

