সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ জুন, ২০২৫, আপডেট ১৮:২০

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের চেয়ে বৃষ্টিপাত বাড়বে। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেশি হবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ৩ জুলাইয়ের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হবে। এই মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading