রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ জুন, ২০২৫, আপডেট ১৮:৪০

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার সড়ক এড়িয়ে চলতে হবে তা উল্লেখ করা হয়েছে এ নির্দেশনায়।

বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হবে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে আট দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
  
প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে:

স্বামীবাগ রোডের স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে জয়কালি মন্দির মোড় থেকে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেসক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে এই সময়ে উপরোক্ত রোডে চলাচল করা যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading