ইরান-আমেরিকা আলোচনা আগামী সপ্তাহে, হতে পারে চুক্তি: ট্রাম্প
উত্তরদক্ষিণ। বুধবার (২৫ জুন) ২০২৫, আপডেট ২২:৩৫
ইরানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসবে আমেরিকা। এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে দেশ দুটির মধ্যে একটি চুক্তিও হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।
ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, ইরানের সঙ্গে এরপর কী হবে এবং আমেরিকার হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী। সরানো খুবই কঠিন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। আলোচনা আবার শুরু হবে কিনা তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কিনা তার ওপর।
এরপর ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আগামী সপ্তাহেই তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কিনা তা আমি কেয়ার করি না। আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।
ইউডি/এবি

