পাকা আমের লাচ্ছি তৈরির সহজ রেসিপি

পাকা আমের লাচ্ছি তৈরির সহজ রেসিপি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১৩:২০

চলছে পাকা আমের মৌসুম। সুমিষ্ট ও রসালো আম খেয়ে প্রাণ জুড়াচ্ছেন সবাই। পাকা আম দিয়ে তৈরি করা যায় নানা সুস্বাদু খাবারও। আমের লাচ্ছি তার মধ্যে অন্যতম। এটি তৈরি করা মোটেও কঠিন নয়। বাড়িতে হঠাৎ অতিথি এলে তার আপ্যায়নে অথবা ক্লান্ত দুপুরে খানিকটা সতেজতার জন্য তৈরি করে নিতে পারেন সুস্বাদু পাকা আমের লাচ্ছি। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নেওয়া যাক পাকা আমের লাচ্ছি তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে– পাকা আম- ২টি, দই- ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, ঠান্ডা দুধ- আধা কাপ, বরফ কুচি- পরিমাণমতো, পেস্তা বাদাম কুচি- পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন: প্রথমে ব্লেন্ডারে খোসা ছাড়ানো আমের ‍টুকরা, দই, চিনি এবং ঠান্ডা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে আরও খানিকটা ঠান্ডা দুধ মেশাতে পারেন। এবার বরফ কুচি দিয়ে ভালো করে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এবার লাচ্ছি তৈরি। এই পর্যায়ে পরিবেশন গ্লাসে পাকা আমের লাচ্ছি ঢেলে নিন। এরপর লাচ্ছির উপরে পেস্তা বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading