ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, আপডেট ১৩:২০

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা থালিব এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, উদ্ধার হওয়া আরোহীদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন।

বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত উঠছিল, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটনা। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং মানুষজন দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতে ফেরির ওপর নির্ভর করে। অনেক সময়ই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।

সূত্র: ইউএনবি

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading