অর্থবছর শেষে বেড়েছে দেশে খাদ্য মজুত

অর্থবছর শেষে বেড়েছে দেশে খাদ্য মজুত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, আপডেট ১৫:০০

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুত রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বৃহস্পতিবার (০৩ জুলাই) খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকারি মজুত, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুত ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুত ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুত ছিল ৪.১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ টনে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুত কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading