শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, আপডেট ১৫:১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত আছে ৬১টির।

এদিন ডিএসইতে মোট ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৬৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে ৮৭৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২৫.৮২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।

সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading