করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত আরও ৬
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, আপডেট ১৯:৫০
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের করোনা আক্রান্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এ সময়ে কোনো মৃত্যুর তথ্য নেই।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.৬৭ শতাংশ। বর্তমানে দেশে মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ, সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত ৬১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।
ইউডি/এআর

