বাংলাদেশের টি২০ দলে ডাক পেলেন নাঈম-সাইফউদ্দিন

বাংলাদেশের টি২০ দলে ডাক পেলেন নাঈম-সাইফউদ্দিন

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৪ জুলাই) ২০২৫, আপডেট ২২:৪০

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাইফউদ্দিন ও নাঈম শেখ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। এছাড়া সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই। আছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলামও। সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading