ঘরের মেঝেতে স্ত্রীর আর রাস্তার পাশে পড়ে ছিল স্বামীর মরদেহ, হতবাক সন্তান

ঘরের মেঝেতে স্ত্রীর আর রাস্তার পাশে পড়ে ছিল স্বামীর মরদেহ, হতবাক সন্তান

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ জুলাই, ২০২৫, আপডেট ১৮:২০

মোলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে রহস্যজনকভাবে সারি বুনার্জী ও দীলিপ বুনার্জী নামের স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে স্ত্রী সারি বুনার্জীর মরদেহ বসত ঘরের মেঝেতে ও স্বামী দীলিপ বুনার্জীর মরদেহ ঘরের সামনের রাস্তায় পড়েছিল।

ঘরের মেঝেতে স্ত্রীর আর রাস্তার পাশে পড়ে ছিল স্বামীর মরদেহ, হতবাক সন্তান

জুড়ী থানা পুলিশ প্রাথমিক তদন্তে বলছে, স্বামী-স্ত্রী দুজন বিষপানে আত্মহত্যা করেছে। তাদের দুজনের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মার্শেদুল আলম ভূইয়া জানান, স্বামী-স্ত্রী দুজন আট বছরের শিশু সন্তান লিটনকে নিয়ে শুক্রবার (৪ জুলাই) রাতে অন্যদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে শিশু সন্তান লিটনের ঘুম ভাঙ্গলে দেখতে পায় তার মা সারি বুনার্জী বসত ঘরের মেঝেতে পড়ে আছে। তখন সে তার মাকে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ পায় না। পড়ে বাবা দীলিপ বুনার্জীকে খুঁজতে থাকে।

খোঁজাখুঁজির পর তার বাবাকে ঘরের সামনের রাস্তায় পড়ে থাকতে দেখে। তার বাবাকেও ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের কাছে গিয়ে ঘটনা বলে। এতে প্রতিবেশিরা এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ হাসপাতালে পাঠায়।

শিশু লিটন পুলিশকে জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি করতে দেখেনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading